ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৪:০৯:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

নিজের সৌন্দর্যের কথা না ভেবে চীনা নার্সদের মাথা ন্যাড়া!

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের হুবেই প্রদেশ থেখে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে দেশটির সরকার। এরিমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এগারোশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকেছে প্রায় ৪৫ হাজারে।

প্রাণঘাতি এই ভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য প্রতিষেধক তৈরি এবং আক্রান্ত রোগীদের সারিয়ে তুলতে সারা বিশ্বের চিকিৎসক, গবেষক ও বিজ্ঞানীরা নিরলস শ্রম দিচ্ছেন। চিকিৎসকদের পাশাপাশি লড়াই করে যাচ্ছেন নার্সরাও। নিজের সৌন্দর্যের কথা না ভেবে লম্বা চুল ছেঁটে ছোট করছেন, নয়তো ন্যাড়া হয়ে যাচ্ছেন!

হ্যাঁ, ঘটনা সত্যি। কিন্তু কেন এমন করছেন তারা?

জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্তদের সেবা দেয়ার সময় সুরক্ষা সামগ্রী যেন ভালোভাবে ব্যবহার করা যায় এবং তাদের মাধ্যমে যেন এই ভাইরাস না ছড়িয়ে পড়ে- তাই এ পদক্ষেপ নিয়েছেন তারা।

এছাড়াও আরো একটা কারণ দেখিয়েছেন তারা। জানিয়েছেন, মাথা ন্যাড়া করে ফেলার ফলে সংক্রমণের ঝুঁকি কিছুটা হলেও কমছে। এছাড়া চুল পাচির্যার জন্য অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে না। ফলে সেই অতিরিক্ত সময় তারা করোনা ভাইরাসে আক্রান্তদের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে পারছেন।

-জেডসি