ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ২০:৩৭:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

নিদের্শনায় আসছেন অভিনেত্রী স্বাগতা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৩ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

অভিনেত্রী স্বাগতা। ফাইল ছবি

অভিনেত্রী স্বাগতা। ফাইল ছবি

অভিনেত্রী জিনাত শানু স্বাগতা এবার নিদের্শনায় আসছেন। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও দারুণ প্রশংসিত কুড়িয়েছেন এই শিল্পী। এতদিন অন্যের নিদের্শনায় কাজ করছেন তিনি। তবে এবার তার নিদের্শনায় অভিনয় করবেন অন্যরা। প্রথমবারের মতো মঞ্চ নাটক নিদের্শনা করছেন স্বাগতা। নাম ‘খ্যাতির বিড়ম্বনা’। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে এতে অভিনয় করবেন ‘আনন্দম নাট্যম’-এর শিশুশিল্পীরা।

স্বাগতা বলেন, আনন্দম নাট্যম’ নামে আমাদের একটা স্কুল আছে। স্কুলে গানের শাখাও আছে। এটা আমার বাবার হাতে গড়ে তোলা। এর বয়স ৩৩ বছর। এ স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণেই ‘খ্যাতির বিড়ম্বনা’ মঞ্চস্থ হবে। এ স্কুলের বর্ষপূর্তি উপলক্ষে নাটকটি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় জাদুঘরে প্রদর্শিত হবে।

এদিকে, নাটকের শুটিংয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন স্বাগতা। বিভিন্ন টিভি চ্যানেলে তার অভিনীত একাধিক ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এ তালিকায় আছে বিটিভিতে ‘লকেট’, এনটিভিতে ‘কাগজের ফুল’, দুরন্ত টিভিতে ‘ব তে বন্ধু’র হুটোপটি’ ইত্যাদি। এছাড়াও স্বাগতার উপস্থাপনায় বাংলাভিশনে প্রচার হচ্ছে চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান ‘সোনালী দিনের রূপালী গল্প’।