নির্বাচন প্রসঙ্গে মার্কিন সংবাদমাধ্যমকে যা বললেন ড. ইউনূস
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৪ এএম, ১ অক্টোবর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
অন্তর্বর্তী সরকারের মেয়াদ কত দিন হবে, এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। কেউ বলছেন, সংস্কার শেষ করার পরই নির্বাচন হওয়া উচিত। কোনো মহল আবার বেঁধে দিচ্ছেন নির্দিষ্ট সময়সীমা। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি আবার চাইছে নির্বাচনটা হয়ে যাক যত দ্রুত সম্ভব; এরপর যত সংস্কার তারাই করবে। এ অবস্থায় বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হতে পারে সে প্রসঙ্গে মুখ খুলেছেন খোদ এ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মার্কিন সংবাদমাধ্যম এনপিআরকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে বিস্তারিত আলাপ করেছেন প্রধান উপদেষ্টা। গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাক্ষাৎকারটি দেন ড. ইউনূস। সোমবার (৩০ সেপ্টেম্বর) সাক্ষাৎকারটি প্রচার করে এনপিআর।
নির্বাচন আয়োজন নিয়ে ড. ইউনূসকে প্রশ্ন করা হয়, সামরিক নেতারা বলছেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাস ক্ষমতায় থাকা উচিত। আর বিরোধী দলগুলো নভেম্বরে নির্বাচন চেয়েছিল। আপনার যা করতে হবে, তার জন্য ১৮ মাস সময় কি যথেষ্ট?
জবাবে ড. ইউনূস বলেন, ‘কেউ কেউ বলছে, যত দ্রুত সম্ভব সংস্কার করার জন্য, না হয় আপনি (ড. ইউনূস) যত দেরি করবেন, তত অজনপ্রিয় হয়ে পড়বেন; সবকিছু তালগোল পাকিয়ে যাবে। আবার কেউ কেউ বলছে, না, আপনাকে অবশ্যই এই সংস্কার শেষ করতে হবে। তাই আপনাকে এই দীর্ঘ সময় থাকতে হবে। কারণ, সবকিছুর সংস্কার না করে আমরা বাংলাদেশ ২.০-তে যেতে চাই না। তাই এই বিতর্ক চলছে।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা পুরোনো অবস্থায় ফিরে যেতে চাই না। তাহলে এত প্রাণ দেওয়ার মানে কী দাঁড়াল! এর কোনো মানে হয় না।...তাই আমাদের নতুন একটি দেশ গড়ার কাজ শুরু করতে হবে।’
তিনি আরও বলেন, এ জাতি সবচেয়ে বড় একটি সুযোগ পেয়েছে। এর আগে কখনোই সব মানুষ একটি বিষয়ে এতটা ঐক্যবদ্ধ হয়নি যে আমাদের পরিবর্তন দরকার।’
এরপর সংখ্যালঘু আহমদিয়া ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মাজারে হামলা ও মব জাস্টিসের (উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচার) শিকার হয়ে মৃত্যু বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, লোকজন বিপ্লবের আবহে ছিল। বিপ্লবী পরিস্থিতি বিরাজ করছিল। অনেকে খুন হয়েছে। যাদের কারণে তাদের সহযোদ্ধাদের প্রাণ গেছে, তাদের খুঁজছিলেন তারা। এ জন্য তারা শেখ হাসিনার নেতৃত্বাধীন দলের সমর্থকদের আক্রমণ করেছেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনি যখন সংখ্যালঘুদের কথা বলছেন; এই সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দু সম্প্রদায়, শেখ হাসিনার দলের সঙ্গে যুক্ত। তাই আপনি এটা আলাদা করতে পারবেন না যে তারা শেখ হাসিনার অনুসারী হওয়ার কারণে নাকি হিন্দু হওয়ার কারণে আক্রান্ত হয়েছেন। তবে এটা নিশ্চিত যে তারা আক্রান্ত হয়েছেন। কিন্তু যখনই আমরা সরকারের দায়িত্ব নিই, শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করি। সবাই বলতে থাকি, আমাদের ভিন্নমত থাকতে পারে। কিন্তু তার মানে এই নয় যে একে অপরকে আক্রমণ করতে হবে।’
প্রতিশোধপরায়ণতার মানসিকতা থেকে সংস্কারের দিকে মানুষকে নিয়ে যেতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিশোধ নেওয়ার ঘটনাটি মাত্র সপ্তাহ দুয়েকের মতো হয়তো ছিল। এরপর স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করে। তবে বিক্ষোভ হচ্ছে, প্রতিশোধমূলক বিক্ষোভ নয়। বেশির ভাগ বিক্ষোভই মজুরি বাড়ানো, চাকরির দাবি নিয়ে, যারা আগের সরকারের সময় চাকরি হারিয়েছিলেন। তারা বলছেন, বিগত সরকারের আমলে দুর্ব্যবহারের শিকার হয়েছেন, চাকরি হারিয়েছেন অন্য কিছুর জন্য নয়, শুধু অন্য রাজনৈতিক দল করার কারণে। ফলে সবাই তাদের দাবিদাওয়া পূরণের চেষ্টা করছেন। কারণ, তারা বঞ্চিত হয়েছেন।
ড. ইউনূস বলেন, ‘আমরা তাদের আশ্বস্ত করার চেষ্টা করছি যে দেখুন, আপনাদের ১৫ বছরের দুঃখ-দুর্দশা আমরা ১৫ দিনে সমাধান করতে পারব না। বিষয়টি সুরাহা করতে আমাদের কিছু সময় দিন। আপনারা কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন। আমাদের নিয়মতান্ত্রিকভাবে এটা সমাধান করতে হবে।’
- রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- সম্রাজ্ঞী উ, ইতিহাসের সবচেয়ে ধনী এক নারী
- চার দিনের ছুটি শেষে ঢাকামুখী মানুষ
- ফরিদপুরে তিন নারী প্রার্থীর দু’জন বিজয়ী
- কারখানায় সংগ্রাম: গার্মেন্টসকন্যাদের গল্প
- তারেক রহমানকে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
- ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে রেকর্ড তেলআবিবের
- ফুলে ফুলে বসন্তের গান: রঙ, গন্ধ আর জীবনের উৎসব
- ৩৫–৪৫ সদস্যের মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি বিএনপির
- মন্ত্রীদের শপথ পড়াবেন প্রেসিডেন্ট
- নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন মঙ্গলবার
- থানকুনির ভেষজ গুণ, শরীর-সৌন্দর্য চর্চায় উপকার
- দেশি-বিদেশি সাংবাদিকদের মুখোমুখি তারেক রহমান
- বিএনপির জয়: নারী ভোটারদের প্রত্যাশা ও ভাবনা
- তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
- মন্ত্রিসভার শপথ সোম-মঙ্গলবার, এমপিদের রোববার
- পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ
- ৩৫–৪৫ সদস্যের মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি বিএনপির
- চীনে নবদম্পতিদের বিয়েতে রসুন উপহারের প্রথা
- ফুলে ফুলে বসন্তের গান: রঙ, গন্ধ আর জীবনের উৎসব
- থানকুনির ভেষজ গুণ, শরীর-সৌন্দর্য চর্চায় উপকার
- তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
- তারেক রহমানকে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
- ২৯৭ আসনের গেজেট প্রকাশ, দ্রুত শপথ এমপিদের
- নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন মঙ্গলবার
- ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে রেকর্ড তেলআবিবের
- রাজধানী ঢাকা, আজও বেশ ফাঁকা
- পাক-ভারত ম্যাচের টিকিট শেষ, হোটেল-বিমান ভাড়া বেড়ে ৪ গুণ
- দেশি-বিদেশি সাংবাদিকদের মুখোমুখি তারেক রহমান
- মন্ত্রীদের শপথ পড়াবেন প্রেসিডেন্ট











