নিহত ছেলের মরদেহ পেতে ফিলিস্তিনি মায়ের আকুতি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
বর্বর ইসরাইলি বাহিনীর হামলায় নিহত মুহাম্মাদ আল নায়িমের মা মিরভাত সন্তানের মরদেহ ফেরত দেয়ার আকুতি জানিয়েছেন। তিনি বলেন, দখলদার ইসরাইল আমার ছেলেকে হত্যার পর যে বর্বরতা দেখিয়েছে তা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ।
তিনি অবিলম্বে ছেলের মরদেহ ফেরত দেয়ার আহ্বান জানান। মিরভাত বলেন, আমার ছেলেকে এক নজর দেখার অধিকারটুকুতো আমার আছে। আমি আমার ছেলেকে আমার কাছেই দাফন করতে চাই যাতে মাঝে মধ্যেই তার কবরে যেতে পারি।
মুহাম্মাদ নায়িমের স্ত্রী হিবাও একই আকুতি জানিয়ে বলেছেন, আমাদের দেড় বছর আগে বিয়ে হয়েছে। এক বছরের কম বয়সী একটি সন্তান রয়েছে আমাদের। ছোট্ট শিশুটি তার বাবাকে ছাড়া কিভাবে বড় হবে? তিনি আরও বলেন, তার স্বামী ইঞ্জিনিয়ার ছিলেন। তার আয়েই সংসার চলত। তার স্বামীর মতো দয়ালু মানুষ আর হয় না।
রবিবার (২২ ফেব্রুয়ারি) গাজার খান ইউনিসে ২৭ বছর বয়সী ফিলিস্তিনি যুবক মুহাম্মাদ নায়িমকে গুলি করে হত্যার পর মৃতদেহ বুলডোজার দিয়ে পিষে দেয় দখলদার ইসরাইলি বাহিনী। এরপর মরদেহটি বুলডোজারে করে নিয়ে যায়। এখনও মরদেহ হস্তান্তর করে নি। রবিবার সকালে ফিলিস্তিনের গাজা-ইসরাইল সীমান্তে ফিলিস্তিনের কয়েক জন নাগরিকের ওপর গুলি করলে ওই ব্যক্তি নিহত হন। এই ঘটনায় আরও কয়েক জন আহত হন। এরপর ওই ফিলিস্তিনির মরদেহ বুলডোজার দিয়ে পিষে দিতে দেখা যায় এক ভিডিওতে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ফিলিস্তিনের নাগরিক নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করতে যায়। কিন্তু হঠাৎ করেই ইসরাইলি বাহিনী বুলডোজার নিয়ে গাজা উপত্যকার ভেতরে ঢুকে পড়ে। এরপর শহীদের মরদেহ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে থাকে। ফিলিস্তিনিরা মরদেহ উদ্ধার করার চেষ্টা করলেও পারেন নি। তবে আহত ব্যক্তিদের উদ্ধার করেন তারা। আর মরদেহটি থেতলে দিয়ে সেটি বুলডোজারে তুলে নিয়ে চলে যায় ইসরাইলি বাহিনী।
এই সময় কয়েকজন ফিলিস্তিনিকে ঢিল ছুড়তে দেখা যায়।ইসরাইলি সেনাবাহিনী ওই ঘটনার সত্যতা স্বীকার করেছে। দখলদার বাহিনী বলেছে, একটি বিস্ফোরক পেতে রাখার চেষ্টা করেছিল ওই যুবক। তবে হামাস বলেছে, মুহাম্মাদ নায়িম নিরস্ত্র ছিল।
গাজার প্রতিরোধ সংগঠন 'ইসলামি জিহাদ' এক বিবৃতিতে জানিয়েছে, শহীদের রক্তের বদলা নেয়া হবে। চরম প্রতিশোধের হুমকি দিয়েছে সংগঠনটি।
হামাসের মুখপাত্র ফাওজি বারহুম বলেছেন, যাকে শহীদ করা হয়েছে তার হাতে কোনো অস্ত্র ছিল না। তাকে হত্যা করে জঘন্য অপরাধ করেছে ইসরাইলিরা।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











