ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১৮:২৯:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

নীতুর জন্মদিনের অনুষ্ঠানে ‘কোণঠাসা’ করণ জোহর

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

নীতুর জন্মদিনে ‘কোণঠাসা’ করণ

নীতুর জন্মদিনে ‘কোণঠাসা’ করণ

নিজের ৬২ বছরের জন্মদিনের ছবিগুলি বুধবার গভীর রাতে পোস্ট করেছিলেন বলিউডের সাবেক জনপ্রিয় অভিনেত্রী নীতু সিং নিজেই। ঘরোয়া পার্টি, সামান্যই আয়োজন। লোক বলতে পরিবারের কয়েকজন, ছেলে রণবীর এবং পরিচালক- প্রয়োজক করণ জোহর। ছবিতে দেখা গেছে এক কোণে দাঁড়িয়ে রয়েছেন করণ।

ফ্রেমে 'কোনঠাসা', নজর এড়ায়নি নেটাগরিকদের। আর এর পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু ব্যাপক ট্রোলিং। একজন যেমন লিখেছেন, ‘পড়লাম, আপনার নাকি চরম হতাশা হয়েছে, কই মুখ দেখে তো মনে হল না।’ আর একজনের বক্তব্য, তার মানে সবটাই নাটক’?

সংখ্যায় সামান্য হলেও করনের হয়েও কথা বলেছেন দু'তিনজন। তাদের বক্তব্য, ‘মুখ দেখেই যদি বোঝা যেত সেই মানুষটি সত্যি অবসাদের শিকার, তা হলে হয়তো সুশান্তকেও হারাতাম না আমরা।’

গত ১৪ জুন সুশান্তের মৃত্যুর পর থেকেই নেটাগরিকদের রোষের মুখে সবচেয়ে বেশি যাকে পড়তে হয়েছে তিনি করণ জোহর। সুশান্তের মৃত্যুর জন্য কার্যত দায়ী করা হয়েছে তাকেই। একেবারে চুপ ছিলেন করন। মিডিয়ার কাছে মুখ খোলেননি। দেননি বাইটও। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্স বন্ধ করে, মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালের গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিয়ে লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন তিনি।

তার এক বন্ধু জানিয়েছিলেন, এত খেউর, এত ট্রোলে বিধ্বস্ত করন। আর পারছেন না। বলছেন,‘আমার কী দোষ? আমি কী করেছি?’ যদিও সুশান্ত ভক্তদের চোখে তিনি আজও 'ভিলেন'।