ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৯:৪০:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সংস্কৃতিকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩০ পিএম, ১৯ জুলাই ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নীলফামারীর ডোমারে মোটরসাইকেল থেকে পড়ে এক সংস্কৃতিকর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত সংস্কৃতিকর্মীর নাম লায়লা শারমিন মিষ্টি।সোমবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

লায়লা শারমিন মিষ্টি ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান সোহাগের স্ত্রী ও পরিষদটির সক্রিয় সদস্য ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মিষ্টি ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি রতন রায়ের মোটরসাইকেলে রোববার (১৭ জুলাই) পাসপোর্ট করার জন্য নীলফামারীতে আসেন। ফেরার পথে নীলফামারী-ডোমার সড়কের পলাশ বাড়ি নামক এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।