নীলফামারী জেলায় জেকে বসেছে শীত
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ২৪ নভেম্বর ২০২১ বুধবার
সংগৃহীত ছবি
নীলফামারীতে শীত পরতে শুরু করেছে। হালকা কুয়াশায় আজ বুধবার বেলা সাড়ে ১১ পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। সাথে উত্তরে হালকা বাতাসে অনেকটাই জেকে বসেছে শীত।
কুয়াশার কারণে বুধবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন সড়কে লাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন। বাইরে আসা লোকজনকে চলাচল করতে দেখা গেছে গরম কাপড় পরে।
জেলার সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয় বুধবার সর্বনিন্ম তাপমাত্রা রেকড করেছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে জেলার ডিমলা আবহাওয়া কার্যালয় ১৭ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকড করেছে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।
শীতের এমন আগমন শুরু হয় গত মঙ্গলবার থেকে। সেদিন সৈয়দপুর আবহাওয়া কার্যালয়ে ১৬ দশমিক চার ডিগ্রি এবং ডিমলা কার্যালয়ে ১৭ দশমিক সাত ডিগ্রি সেলসিয়ায় তাপমাত্রা রেকড করা হয়।
জেলা শহরের শাহীপাড়ার মোশারফ হোসেন (৬০) বলেন, ‘গত মঙ্গলবার হালকা শীত অনুভুত হলেও বুধবার বেড়েছে শীতের মাত্রা। সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আকাশে হালকা কুয়াশায় সূর্যের দেখা পাওয়া যায়নি। এরপর উত্তরের হালকা বাতাস শীতের মাত্রা আরও বাড়িয়েছে।’
অপরদিকে জেলা শহরের রিকশাচালক আবুবক্কর ছিদ্দিক (৫৫) বলেন, ‘হঠাৎ করে শীতের আগমনে সকাল থেকে শহরের লোকজনের আগমন কম ঘটেছে। শীতে গরম কাপড় নিয়ে লোকজনকে চলাফেলা করতে দেখা গেছে।’
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, আগামী ৩০ নভেম্বরের পর থেকে তাপমাত্রা কমবে।
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে








