নুরি বললেন, এমন শক্তিশালী ভূমিকম্প জীবনে দেখিনি!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫১ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
আফগানিস্তানে ভূমিকম্পকবলিত প্রত্যন্ত পাহাড়ি এলাকাগুলোতে জরুরি উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য সংশ্লিষ্ট ত্রাণ সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন তালেবান সরকারের কর্মকর্তারা।
কুনার ও নানগারহার প্রদেশের বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা বলছেন, তাঁরা গতকাল রাতে অনেকগুলো পরাঘাত অনুভব করেছেন।
নানগারহার প্রদেশের বাসিন্দা পোলাদ নুরি নামে ২৮ বছরের একজন বলেন, তিনি ১৩টি পরাঘাত অনুভব করতে পেরেছেন। এ কারণে মধ্যরাতে তিনি ঘর ছেড়ে সড়কে বেরিয়ে এসেছিলেন। তাঁর মতো কয়েক শ মানুষ রাস্তায় বেরিয়েছিলেন। পোলাদ নুরি বলেন, ‘এমন শক্তিশালী ভূমিকম্প আমি আমার জীবনে আগে দেখিনি।’
কুনার প্রদেশের পুলিশপ্রধান বিবিসিকে বলেন, ভূমিকম্পের পরাঘাত ও বন্যার জেরে আক্রান্ত এলাকাগুলোর অনেক জায়গায় ভূমিধস হয়েছে। এতে চলাচলের সড়ক বন্ধ হয়ে গেছে। এ কারণে শুধু আকাশপথে উদ্ধার অভিযান চালানো সম্ভব হবে বলেও জানান তিনি।
তালেবান কর্মকর্তারা বলছেন, তাঁদের সম্পদ সীমিত। তাই উদ্ধারকাজে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা দরকার। বিশেষ করে ভূমিকম্পকবলিত এলাকাগুলোয় পৌঁছানোর জন্য হেলিকপ্টার প্রয়োজন।
কুনার প্রদেশের দুটি সূত্র জানায়, স্থানীয় মাজার উপত্যকায় সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে অন্তত চারটি হেলিকপ্টার চিকিৎসাকর্মীদের নিয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গতকাল রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।
এটা এতটাই তীব্র ছিল যে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া গেছে। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কম্পন অনুভূত হয়েছে।
কুনারে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৬২২ জনে পৌঁছেছে। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
অবশ্য তালেবান–শাসিত দেশটির রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম রেডিও-টেলিভিশন অব আফগানিস্তানের (আরটিএ) বরাত দিয়ে ৫০০ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে দোহাভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে আহত মানুষের সংখ্যা প্রায় এক হাজার।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







