নুসরাতের দ্বিতীয় বিয়ে জুনে
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৮ পিএম, ২৬ মে ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
এক খুশির রেশ না কাটতেই আরেক খুশির খবর কলকাতার নায়িকা নুসরাত জাহানের ভক্তদের জন্য। জুনে বিয়ে করতে চলেছেন সদ্য লোকসভার ভোটে সাংসদ নির্বাচিত হওয়া এই অভিনেত্রী। পাত্র তার বর্তমান প্রেমিক নিখিল জৈন। কলকাতার প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিখিল। ইতিমধ্যে তাদের মেহেন্দির প্রস্তুতি শুরু হয়েছে। নুসরাতের ঘনিষ্ঠ সূত্র বলছে, বিয়ে হবে দেশের বাইরে। তবে কবে, কোন দেশে বিয়ের আসর বসবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
এর আগে একবার বিয়ে হয়েছিল নুসরাতের। ব্যবসায়ী নিখিল জৈন হবে নায়িকার দ্বিতীয় স্বামী। পাঁচ বছর আগে ভিক্টর ঘোষ নামে একজনকে বিয়ে করেছিলেন নুসরাত। দীর্ঘদিন তার সঙ্গে লুকিয়ে ঘর করার পর চলতি বছরের জানুয়ারিতে তাদের পাকাপাকি ডিভোর্স হয়। তারপরই সবকিছু জানাজানি হয়। ডিভোর্সের জন্য মোটা অংকের টাকা গচ্ছা দিতে হয় নায়িকাকে। আদালতের মাধ্যমে সেই টাকা পান নুসরাতের সাবেক স্বামী ভিক্টর।
অভিনেত্রীর বিরুদ্ধে তার সাবেক স্বামী পরকীয়ার অভিযোগ এনেছিলেন। বলা হয়েছিল, ভিক্টরের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালীন প্রথমে এক প্রযোজকের সঙ্গে এবং পরে এক শাড়ি ব্যবসায়ীর সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন নুসরাত। এসব মানতে পারছিলেন না ভিক্টর। তবে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিলেন নুসরাত। যার কারণে নায়িকার কাছে মোটা অংকের টাকা দাবি করেছিলেন ভিক্টর। অবশেষে আদালতের মাধ্যমে সেই টাকা দিয়েই স্বামীর কাছ থেকে ডিভোর্স নেন নায়িকা।
সদ্যই ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে মুসলিম অধ্যুষিত বসিরহাট থেকে বিপুল ভোটে জিতে সাংসদ হয়েছেন নুসরাত জাহান। ২৩ মে ঘোষণা হয় ফল। সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপির স্বায়ন্ত বসুকে তিন লাখ ২২ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন তিনি। এ জন্য তিনি বসিরহাটের বাসিন্দাদের ধন্যবাদ জানান। প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে জিতে অভিনেত্রী জানান, এলাকার জনগণের কল্যাণের জন্যই তিনি কাজ করবেন।
-জেডসি
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব