নুসরাত জাহানের সঙ্গে নিখিল জৈনের বিয়ে বৈধ ছিল না
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১৮ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
বিবাহবিচ্ছেদ চেয়ে টালিউড অভিনেত্রী ও তৃণমূলের এমপি নুসরাত জাহানের বিরুদ্ধে করা মামলায় জিতে গেলেন তার সাবেক স্বামী নিখিল জৈন। নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার আগেই তার বিরুদ্ধে কলকাতার আলিপুর আদালতে বিচ্ছেদ চেয়ে দেওয়ানি মামলা করেছিলেন নিখিল। কিন্তু আদালতে কখনও মুখোমুখি হননি সাবেক এ দম্পতি। খবর হিন্দুস্তান টাইমসের।
আদালত বুধবার বলেছেন, ২০১৯ সালে তুরস্কে গিয়ে নিখিল জৈনের সঙ্গে এমপি নুসরাত জাহানের যে বিয়ে হয়েছে তা ভারতে বৈধতা পায়নি।
নিখিল জৈন আদালতে তার আর্জিতে বলেন, অভিনেত্রীর সঙ্গে তার বহুদিন কোনো যোগাযোগ নেই। তার অনাগত সন্তানের জনক আমি নই।
তিনি আরও জানিয়েছিলেন, নুসরাতের সঙ্গে ভবিষ্যতেও কোনো সম্পর্ক তিনি রাখতে চান না। যেহেতু আইনি প্রক্রিয়ায় ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি, তাই অ্যানালমেন্ট করেই আলাদা হতে হতো তাদের।
বিবাহবিচ্ছেদের নিয়মানুযায়ী, নুসরাতকে আদালতে গিয়ে বলতে হতো নিখিলের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না তার। কিন্তু নুসরাত ওই নিয়ম পালন করেছিলেন কিনা সে কথা স্পষ্ট নয়।
নিখিল বলেছিলেন, যেদিন জানলাম নুসরাত আমার সঙ্গে থাকতে চায় না, অন্য কারও সঙ্গে থাকতে চায়; সেদিনই দেওয়ানি মামলা করেছি আমি। নুসরাতের মা হওয়ার পর এই সিদ্ধান্ত নিইনি আমি।
অন্যদিকে শোনা যাচ্ছে— নুসরাত ফের বিয়ে করেছেন যশ দাশগুপ্তকে। তাদের সন্তান ঈশানের জন্মের পরেই সে কথা বুঝিয়ে দিয়েছিলেন নুসরাত।
ইনস্টাগ্রামে ছবি দিয়ে যশকে ‘স্বামী’ সম্বোধন করতেও দেখা গেছে পশ্চিমবঙ্গের এ এমপিকে।
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত








