ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১৬:১৭:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

নৃত্যশিল্পী-অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ আইসিইউতে

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

শনিবার (২৬ ডিসেম্বর) রাতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মিনু হক বলেন, গেল ২২ ডিসেম্বর থেকে জিনাত রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে আইসিইউতে নেয়া হয়েছে।

গত ৩ আগস্ট জিনাত বরকতুল্লাহর স্বামী নৃত্যশিল্পী মোহাম্মদ বরকত উল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তখন জিনাত করোনাভাইরাস সংক্রমিত হলেও তিনি এখন এই ভাইরাসে আক্রান্ত নন।

অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ এক ফেইসবুক পোস্টে লিখেছেন, তার মা জিনাত আইসিইউতে ভর্তি রয়েছেন, তার অবস্থা গুরুতর।

-জেডসি