নেইমারকে নিয়ে নতুন দুঃসংবাদ পেল ব্রাজিল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৩ পিএম, ২৯ নভেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে চোটে পড়েছিলেন নেইমার। সেই চোট তাকে আর গ্রুপ পর্বে নামতে দেয়নি। সেই নেইমারকে নিয়ে এবার নতুন দুঃসংবাদ পেল ব্রাজিল, যা আক্ষরিক অর্থেই দলের ‘মাথাব্যথা’র কারণ হয়ে দাঁড়িয়েছে।
সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের সেই জয়ে পাওয়া চোট তাকে মাঠে নামতে দিচ্ছে না, এটা পুরোনো খবর। তবে তাতে দলের সঙ্গে থেকে খেলা দেখায় কোনো বাঁধা ছিল না। স্টেডিয়াম ৯৭৪-এ গতকাল যখন খেলছিল তার দল, তখন তিনি সেখানে যোগ দিতে পারেননি।
কী হয়েছে নেইমারের, কেন তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেননি? এই প্রশ্নের জবাবটা এসেছে দলের ডাক্তারের কাছ থেকে। তিনি জানিয়েছেন, নেইমার অসুস্থ হয়ে পড়েছেন, মাথাব্যথাও ছিল তার।
ব্রাজিলের প্রাণভোমরা ম্যাচটা দেখেছেন হোটেলে বসেই। ম্যাচটাও দেখেছেন সেখানে। এরপর ক্যাসেমিরোর গোলে দলকে জিততে দেখেছেন, দলকে শেষ ষোলোও নিশ্চিত করে ফেলতে দেখেছেন। ম্যাচ শেষে নেইমার টুইট করেছেন, ক্যাসেমিরোই বিশ্বের সেরা মিডফিল্ডার। তিনি লেখেন, ‘দীর্ঘ সময় ধরে বিশ্বের সেরা মিডফিল্ডার হিসেবে নিজেকে ধরে রেখেছে ক্যাসেমিরো।’
এমন এক জয়ের দিনে নেইমার কেন দলের সঙ্গে নেই, এমন একটা প্রশ্ন ধেয়ে গিয়েছিল ব্রাজিল তারকা ভিনিসিয়াস জুনিয়রের কাছে। তিনি বলেনল, ‘নেইমার হোটেল রুমে ছিলেন, তার জ্বর হয়েছে। আমরা সবাই তার পাশে আছি। সে যেন শিগগিরই চোট আর এই অসুস্থতা কাটিয়ে উঠতে পারে, এই কামনাই করছি।’
ম্যাচ শেষে নেইমারের অনুপস্থিতির কথা উঠে এল কোচ তিতের কথাতেও। তিনি জানান, ম্যাচ জিতেও নেইমারকে মিস করেছেন তিনি। ব্রাজিল কোচের কথা, ‘বিশ্বকাপে নেইমারকে ছাড়া এটি আমাদের প্রথম ম্যাচ ছিল। আপনাদের মতে সুইজারল্যান্ড ম্যাচের তারকা ক্যাসেমিরো। কিন্তু আমার মতে এটা ছিল দলীয় সাফল্য। তবে অস্বীকার করবো না আমরা নেইমারকে মিস করেছি। তার ড্রিবলিং, পাস, গোল করার সক্ষমতা সব কিছুই।’
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











