নেত্রকোণায় স্কুলছাত্রীকে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৬ পিএম, ৪ মে ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার প্রেমনগর ছালিপুরা গ্রামের স্কুলছাত্রীকে বখাটে কর্তৃক কুপিয়ে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। একইসঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারসহ যথাযথ শাস্তির দাবিও জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৩ মে) গণমাধ্যমে পাঠানো নারীবাদি সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে শোক প্রকাশ করে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বুধবারের বিভিন্ন জাতীয় দৈনিকের খবরের বরাতে বলা হয়, প্রেমনগর ছালিপুরা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও বারহাট্টা নারী প্রগতি সংঘের ইয়ুথ গ্রুুপের সদস্য বিদ্যালয়ে যাওয়া-আসার পথে তাকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিতেন একই গ্রামের সামসু মিয়ার ছেলে কাউসার মিয়া। ওই স্কুলছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বিদ্যালয়ে যাওয়া-আসার পথে তাকে উত্ত্যক্ত করতেন কাউসার মিয়া। সপ্তাহখানেক আগে বিষয়টি কাউসারের পরিবারকে জানায় স্কুলছাত্রীর পরিবার। ২ মে (মঙ্গলবার) দুপুরের দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন সহযোগীকে নিয়ে স্কুলছাত্রীর পথ আটকা কাউসার। একপর্যায়ে ধারাল দা দিয়ে স্কুলছাত্রীকে কুপিয়ে আহত করে কাউসার। পরে স্থানীয় লোকজন স্কুলছাত্রীকে উদ্ধার করে প্রথমে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
স্কুল-কলেজ ও রাস্তায় চলাচলের পথে ছাত্রীরা উত্ত্যক্তকরণ ও যৌন সহিংসতাসহ বিভিন্ন ধরণের সহিংসতার শিকার হচ্ছে এবং এরফলে তাদের পড়ালেখা করা বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে উদ্বেগ প্রকাশ করে সংগঠনটির বিবৃতিতে বলা হয়, নারী ও কন্যার জীবনের নিরাপত্তা চরমভাবে ব্যাহত হচ্ছে এবং তাদের স্বাধীন চলাচল ও স্বাভাবিক জীবনধারণ বিঘ্নিত হয়ে পড়ছে।
এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তিরোধে নারী ও কন্যার নিরাপত্তা নিশ্চিতকরণে আশু কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকার, সংশ্লিষ্ট প্রশাসন ও মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানিয়ে সংগঠনটি নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে পারিবারিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল


