ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৮:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায় নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে নাজেহাল ক্রেতারা

নেত্রকোণায় স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৭ এএম, ১৪ মে ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত স্কুলশিক্ষিকা মেহেরুন্নেছা নেলী (৪৫) কেন্দুয়া পৌর শহরের আরামবাগ এলাকার বাসিন্দা উপজেলার দুঃখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের স্ত্রী এবং উপজেলার জয়কা সাতাশি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে বাসার বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই শিক্ষিকার মরদেহ ঝুলতে দেখে পরিবারের লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে প্রাথমিকভাবে তার প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি।