নেত্রকোনায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৬ এএম, ১৬ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
নেত্রকোনার দুই উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- তাবিয়া (১৬ মাস) দুর্গাপুর উপজেলার শ্যামনগর গ্রামের শামসুল হকের মেয়ে ও জামিলা আক্তার (১ বছর) কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের চৈতা গ্রামের জাহাঙ্গীর মিয়ার মেয়ে।
শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় এ ঘটনা দুটি ঘটে।
জানা গেছে, দুর্গাপুরে শিশু তাবিয়া বাড়ির উঠানে অন্যান্য শিশুদের খেলা করছিলো। এক পর্যায়ে উঠানের পাশেই পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি।
তাকে দেখতে না পেয়ে পরিবার লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে শিশু জামিলা নিজ বাড়ির সামনে আম গাছের ডালে দড়ির দোলনায় ফুফু মরিয়মের সঙ্গে খেলছিলো। পরে পুকুরপাড়ে গাছের নিচে জামিলাকে বসিয়ে রেখে খেলতে যায় মরিয়ম।
এসময় শিশু জামিলাও পুকুরে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করলে পরে এক সময় শিশুটিকে পুকুরে ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শামীম আরা বলেন, শিশু জামিলা স্বাস্থ্য কেন্দ্রে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দুই শিশুর মৃত্যু নিয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মীর মাহবুবুর রহমান ও কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব