নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৩ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার
সুশীলা কার্কি
নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি আজ শুক্রবার রাতে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল শীতল নিবাসে (রাষ্ট্রপতির কার্যালয়) তাকে শপথ গ্রহণ করিয়েছেন।
কার্কির নিয়োগ নেপালের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ তিনি দেশের প্রথম নারী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।
রাষ্ট্রপতি পৌডেল তাকে সংবিধানের ধারা ৬১ অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। তবে সাধারণত ধারা ৭৬ অনুযায়ী দেশটিতে প্রধানমন্ত্রী নিয়োগ হয়ে থাকে। কিন্তু কার্কির নিয়োগ ধারা ৬১ অনুযায়ী হওয়ায় এটি সংবিধান ও রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করে।
দেশটির সংবিধানের ৬১ ধারায় প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তী সরকারপ্রধান নির্বাচন নিয়ে কিছু বলা হয়নি। এতে প্রেসিডেন্টের দায়িত্ব বর্ণিত আছে। বলা হয়েছে, প্রেসিডেন্ট সংবিধান ও ফেডারেল আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বদা দায়িত্ব পালন করবেন। তিনি দেশের জাতীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকবেন। এই ধারায় প্রধানমন্ত্রীর পদ, ক্ষমতা বা নিয়োগের বিষয়ে সরাসরি কোনোকিছুই উল্লেখ নেই।
এখনো নেপালের সংসদ বহাল রয়েছে। কার্কির নিয়োগের আগে প্রেসিডেন্টের দাবি ছিল, সংসদ ভেঙে দেওয়ার পরই কেবল নতুন সরকারপ্রধান অর্থাৎ সুশীলা শপথ নেবেন। তবে জেন–জি আন্দোলনকারীদের দাবি এবং রাজনৈতিক দলগুলোর চাপের মুখে সুশীলাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়াতে বাধ্য হন প্রেসিডেন্ট। সংসদ ভেঙে দেওয়ার ব্যাপারে ঐকমত্য হয়েছে।
দেশটির অন্তর্বর্তী সরকারে আর কে কে থাকবেন তা এখনো জানা যায়নি।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী







