নেপাল পুনর্গঠনে এক বিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি ভারতের
আপডেট: ০৭:০৩ এএম, ২৬ জুন ২০১৫ শুক্রবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : ভূমিকম্পে বিধ্বস্ত নেপালকে এর পুনর্গঠনে সহায়তায় এক বিলিয়ন মার্কিন ডলার ত্রাণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত।
কাঠমুন্ডুতে নেপালের পুনর্গঠন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বৃহস্পতিবার এ ঘোষণা দেন।
ভূমিকম্প বিধ্বস্ত নেপালকে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সুষমা স্বরাজ বলেন, ‘ভারত তার সবচেয়ে পুরনো ও ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী নেপালের সহায়তায় এগিয়ে যেতে এবং এর প্রতি তার দায়িত্ব পালনে সব সময় প্রস্তুত রয়েছে।’
তিনি আরো বলেন, এই সহায়তা হবে আগামী পাঁচ বছরে প্রদেয় অপর এক বিলিয়ন ডলার সহায়তার অতিরিক্ত।
সুষমা স্বরাজ নেপালের পুনর্গঠনে ভারতের অঙ্গীকার তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানার ৬ ঘণ্টার মধ্যেই একটি উদ্ধার ও ত্রাণ অভিযান নিশ্চিত করেন।
নেপাল সরকার ভূমিকম্প বিধ্বস্ত দেশের পুনর্গঠনে তহবিল সংগ্রহে এ সম্মেলনের আয়োজন করে। চীন, জাপান ও ব্রিটেনসহ ৩০টি দেশ এবং জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিচ্ছেন।
নেপালে গত ২৫ এপ্রিল ও ১২ মে তারিখের মারাত্মক ভূমিকম্পে ৮ হাজার ৮শ’র বেশি লোক নিহত এবং ২২ হাজারের বেশি আহত হয়। পাঁচ লাখের বেশি বাড়ি-ঘর বিধ্বস্ত এবং ২ লাখ ৭৯ জনের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।
গত সপ্তাহে প্রকাশিত একটি দুর্যোগ-উত্তর প্রয়োজন নিরুপণ (পিডিএনএ)-তে বলা হয়েছে, নেপালকে প্রলয়ংকরী ভূমিকম্পের ক্ষয়-ক্ষতি পুষিয়ে নিতে হলে প্রায় ৬.৬ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন।
২৬.০৬.২০১৫ - বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি খাওয়ার উপকারিতা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- আড়ংয়ে অফিসার পদে চাকরি
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯











