ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ২২:৪৪:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

নোয়াখালীতে বাসচাপায় শিশুর মৃত্যু

আপডেট: ০১:৫১ পিএম, ৩১ জুলাই ২০১৫ শুক্রবার

Noakhali_sm_789883426 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বাসচাপায় রাশেদ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বারাইনগর এলাকায় নোয়াখালী-কুমিল্লা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ঘণ্টাব্যাপী ওই সড়ক অবরোধ করে রাখে। নিহত রাশেদ উপজেলার বজরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। স্থানীয়রা জানায়, বিকেলে বারাইনগর এলাকায় নোয়াখালী-কুমিল্লা মহাসড়ক পার হচ্ছিলো রাশেদ। এ সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস রাশেদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বিষয়টি উইমেননিউজকে নিশ্চিত করেছেন। ৩১.০৭.২০১৫

এই বিভাগের জনপ্রিয়