ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৪:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নির্বাচনে বিজয়ী বিএনপিকে চীনের অভিনন্দন আজও রাজধানী ফাঁকা, কাটেনি ভোটের আমেজ আইসিই হেফাজতে বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিবন্ধী নারীকে নির্যাতন এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের নতুন মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা বিএনপির ভূমিধ্বস বিজয় ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের

নৌকা ডুবিতে ভাইবোনসহ ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৩৮ পিএম, ১৮ জুন ২০১৮ সোমবার

গাজীপুরে আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নৌকা ডুবিতে ভাইবোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। তারা নৌকায় করে নদীতে ঘুরতে বের হয়েছিল।

মৃতরা হলো, মিম (১০), সোহাগ (৮), সাদিয়া (১০) ও পারভিন (১২)। মিম ও সোহাগ ভাইবোন।

কোনাবাড়ীর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন জানান, গাজীপুরের কোনাবাড়ীর দক্ষিণ হরিণারচালা এলাকার ৯জন তুরাগ নদে নৌকায় করে ঘুরতে বের হয়েছিল। নৌকা মাঝ নদীতে যাওয়ার পর তলা ফেটে ডুবতে থাকে। এ সময় পাঁচজন পাড়ে উঠতে পারলেও চারজন ডুবে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করেন। স্থানীয় ওয়ার্ড সদস্য আব্বাসউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।