ঢাকা, সোমবার ২১, সেপ্টেম্বর ২০২৬ ০:৪০:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
অভিনয়কে পেশা হিসেবে নেব তা ভাবিনি: সাদিয়া আয়মান ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ইমরান খানের বোন আলিমা খান আটক এশিয়ান গেমস:সেমিফাইনালে ভারতের কাছে হারলো বাংলাদেশ

ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ রবিবার

ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৭টা ৪০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান।

পুলিশ জানায়, রাজধানীর শেরেবাংলা নগর থানার আওতাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের একটি কক্ষের জানালা দিয়ে মরিয়মের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। মরদেহ যে কক্ষে রয়েছে, সেখানে এখনো প্রবেশ করা হয়নি। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলের সদস্যদের ঘটনাস্থলে ডাকা হয়েছে। তাঁরা পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পুলিশ কক্ষে প্রবেশ করবে।

তবে ঠিক কখন মরিয়ম খাতুনের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

ঘটনাটি কীভাবে ঘটেছে, এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।