ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৫:৪৯:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

পঙ্গপালে ক্ষতিগ্রস্ত আফ্রিকান দেশগুলোর সহায়তার আহবান

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল পূর্ব আফ্রিকান দেশগুলোতে ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের আক্রমণে ভয়ানক ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করে সোমবার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহযোগিতা চেয়েছেন।
মানবিক সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ও জরুরি ত্রাণ সহায়তার সমন্বয়ক মার্ক লুকক এক সংবাদ সম্মেলনে বলেছেন, ক্ষতিগ্রস্ত দেশগুলোর ১ কোটি ৩০ লাখের বেশী মানুষ এখন মারাত্মক খাদ্য সংকটের মধ্যে রয়েছে। এর মধ্যে ১ কোটি লোক পঙ্গপালের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।সূত্র : বাসস। 
লুকক জানান, এই সংকটের কারণে তিনি সম্প্রতি এক কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছেন। তিনি বলেন, সহযোগিতার আহবানে দ্রুত সাড়া না দিলে এই বছরের শেষ নাগাদ আমরা ভয়াবহ সংকটের মুখে পড়বো।
পঙ্গপালের কারণে কেনিয়া, ইথিওপিয়া ও সোমালিয়ায় খাদ্য সরবরাহে ধস নেমেছে।
লুকক আরো জানান, জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (ফাও)-এর হিসাবে জানুয়ারি নাগাদ পঙ্গপাল মোকাবিলায় ৭৬ মিলিয়ন মার্কিন ডলার অর্থের প্রয়োজন অথচ আছে মাত্র ২০ মিলিয়ন মার্কিন ডলার। 

 

: এমি।