পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ১৭ মার্চ ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন আজ। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতির পিতার জন্মদিনের কর্মসূচি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬টায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন, বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় দলীয় পতাকাও উত্তোলন করা হয়। এছাড়া সারা দেশের সংগঠনের কার্যালয়গুলোয়ও জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধুর জন্মদিন পালনের অংশ হিসেবে সরকারের সিদ্ধান্তে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৬ মার্চ) মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মদিনে আজ পতাকা উত্তোলনের আদেশ জারি হয়।
সরকার মুজিব বর্ষ হিসেবে দিনটি পালন করছে। জন্মশত বার্ষিকী হিসেবে ২০২০ সালের ১৭ মার্চ হতে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ হিসেবে পালনের সিদ্ধান্ত ছিল সরকারের। তবে কোভিড-১৯ সংক্রমণের কারণে কর্মসূচিগুলো বিস্তারিতভাবে পালন না করতে পারার কারণে সরকার মুজিববর্ষের মেয়াদ এ বছর ১৬ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে। মুজিববর্ষ ছাড়াও আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। দেশের গুরুত্বপূর্ণ এ দুটি উপলক্ষে এক যোগে সরকারের কর্মসূচি চলবে।
জাতির পিতার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ বেলা সাড়ে ১১টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে। সকাল ১০টায় দলটি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা নিবেদন ও মিলাদ মাহফিলে অংশ নেবেন। দলটির উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউতে আলোচনা সভার আয়োজন করছে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করছে।
-জেডসি
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল


