পদত্যাগ করছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ২৩ মে ২০২৬ শনিবার
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড।
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ থেকে পদত্যাগ করছেন তুলসী গ্যাবার্ড। স্বামীর ক্যানসার ধরা পড়ার কথা জানিয়ে জুনের শেষে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ ছাড়ার কথা বলেছেন তুলসী গ্যাবার্ড।
শুক্রবার (২২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পদত্যাগপত্র প্রকাশ করে এ ঘোষণা দেন তিনি।
পদত্যাগ করতে চান জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে লেখা চিঠিতে তুলসী গ্যাবার্ড বলেছেন, ‘দুঃখজনকভাবে, আমি অবশ্যই পদত্যাগপত্র জমা দেব। সেটি ৩০ জুন, ২০২৬ থেকে কার্যকর হবে।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ক্যাবিনেট থেকে এ নিয়ে চতুর্থ কোনো শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করলেন। গ্যাবার্ডের পদত্যাগের পর তার প্রধান ডেপুটি অ্যারন লুকাসকে ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক এই ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য গত বছর যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার সমন্বয়ক হিসেবে শীর্ষ এই পদে যোগ দেন। তবে সম্প্রতি ইরানের ওপর মার্কিন সামরিক হামলার সিদ্ধান্তের পর ট্রাম্প প্রশাসনের নীতি ও গোয়েন্দা তথ্যের মূল্যায়ন নিয়ে তার কিছুটা মতপার্থক্য তৈরি হয়েছিল বলে ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে।
তুলসি গ্যাবার্ড দীর্ঘদিন ধরে ডেমোক্র্যাট পার্টির সদস্য ছিলেন। পরে তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি পান। গত বছর ট্রাম্প তাকে জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে মনোনীত করেন। তার এই পদত্যাগ ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা বলে মন্তব্য করছেন বিশ্লেষকেরা।
উল্লেখ্য, এর আগে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে স্বাস্থ্য ও মানবসেবা সচিব, শিক্ষা সচিব ও হোমল্যান্ড সিকিউরিটি উপদেষ্টাসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন।
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক











