পদ্মা সেতু আমাদের অপমানের প্রতিশোধ : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৬ পিএম, ২৫ জুন ২০২২ শনিবার
ফাইল ছবি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্বপ্নের পদ্মা সেতু আমাদের বিজয়ের প্রতীক। এই পদ্মা সেতু আমাদের অপমানের প্রতিশোধ, আমাদের সাফল্যের প্রতীক আর এই বাংলাদেশের সব উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে হচ্ছে এবং হতেই থাকবে। তাই আজ শেখ হাসিনা মানেই বাংলাদেশ।
শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সকাল ৮টা থেকে বিভিন্ন বাদ্যবাজনাসহকারে শেখ হাসিনার ছবি-সংবলিত পোস্টার, ফেস্টুন ও পদ্মা সেতুর ব্যানার নিয়ে সাধারণ মানুষ যোগ দিতে থাকেন।
ডা. দীপু মনি বলেন, আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু। শেখ হাসিনার সবচেয়ে বড় অর্জন দেশের বহুল আকাঙ্ক্ষিত বাংলার উন্নয়নের দৃশ্যমান স্থাপনা পদ্মা সেতু। সবাই চেয়েছিলেন এই সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ হোক। কিন্তু তিনি এই সেতুর নাম দিলেন ‘পদ্মা সেতু’। এ কাজে তিনি তার নাম ফোটাতে চাননি। তিনি চেয়েছিলেন বিশ্বের কাছে বাংলাদেশকে ফুটিয়ে তুলতে, যার প্রমাণ দেখলেন আজ পদ্মা সেতুর মাধ্যমে।
তিনি আরও বলেন, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, আজকের বাংলাদেশ মধ্যম আয়ের বাংলাদেশ। আর এই বাংলাদেশকে এই ডিজিটাল বাংলাদেশকে উদ্ভাবনী বাংলাদেশে রূপান্তর করার জন্য নিরলস কাজ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছিরউদ্দিন আহমেদ, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ওসমান গনি পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জনসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


