পপস্টার শাকিরার বিরুদ্ধে স্পেনে কর ফাঁকির মামলা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৩ পিএম, ২ আগস্ট ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
কলম্বিয়ার জনপ্রিয় পপস্টার শাকিরার বিরুদ্ধে ১৭ মিলিয়ন ডলার কর ফাঁকির মামলা হয়েছে। ফলে স্পেনে বিচারের মুখোমুখি হতে পারেন এই গায়িকা। সিএনএনের বরাতে বলা হয়েছে, আদালতের কাছে শাকিরার বিরুদ্ধে ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে কর ফাঁকির পর্যাপ্ত প্রমাণ আছে।
বিচারক মার্কো জেসাস জুবেরিয়াস লিখেছেন, ওই তিন বছরে শাকিরা ২০০ দিনের বেশি স্পেনে থেকেছেন। আর তাই দেশকে কর দিতে তিনি অঙ্গীকারবদ্ধ।
এদিকে এই গায়িকার প্রতিনিধিদল যুক্তি দিয়েছে, শাকিরার মূল বাড়ি ছিল বাহামাতে। কিন্তু স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, বার্সেলোনাতেও তার একটা বাড়ি আছে। সেখানে বার্সেলোনা ফুটবল দলের ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে থাকেন তিনি। তাদের দুই সন্তানও আছে।
উল্লেখ্য, জনপ্রিয় পপস্টার শাকিরা ও তার সঙ্গী ফুটবল তারকা জেরার্ড পিকে দুই সন্তান মিলান (৮), সাশাকে (৬) নিয়ে একসঙ্গে থাকেন।
প্রসঙ্গত, স্পেনের কর আইনে বলা আছে- স্পেনে যদি কেউ অন্তত ছয় মাস থাকেন, তাহলে ওই বছরে তিনি স্পেনকে কর দিতে বাধ্য। এই মামলায় দোষী সাব্যস্ত হলে শাকিরাকে জরিমানা করা হতে পারে। এমনকি তাকে জেলেও যেতে হতে পারে।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









