ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ৪:১৩:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

পরকীয়া প্রেমিকের হাতেই গৃহবধূ খুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৪ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রেমিকাকে হোটেলে ডেকে এনে খুন করে আত্মগোপনে গেলেও বেশিদিন পালিয়ে থাকতে পারেনি ঘাতক প্রেমিক। ধরা পড়তে হলো পুলিশের হাতে।

এর আগে নগরের হালিশহরে রেড উড আবাসিক হোটেল থেকে গত বৃহস্পতিবার রাতে শাহিদা জাহান সুমির (৩৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রেমিক ভুয়া পরিচয় হোটেলের রেজিস্টারে নথিভুক্ত করায় তাকে ধরতে বেশ বেগ পেতে হলো পুলিশকে। ঢাকার আশুলিয়া দুলাভাইয়ের বাসা থেকে রোববার রাতে আশরাফুলকে গ্রেপ্তার করে হালিশহর থানা পুলিশ।

সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. আব্দুল ওয়ারীশ এসব তথ্য জানান।

গ্রেপ্তার আশরাফুল নোয়াখালীর সেনবাগের বিন্নাঘুনি দীঘির পাড়ের নুরুল ইসলামের ছেলে। তিনি ঢাকার ল্যাব এইড হাসপাতালে রিপোর্ট ডেলিভারি সেকশনে চাকরি করেন।

এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, অজ্ঞাতনামা নারীর নাম শাহিদা জাহান সুমি (৩৫)। তিনি ৩ বছর আগে পরকীয়ার কারণে নিজের ৩ সন্তান নিয়ে স্বামী সাথে ঝগড়া করে বাপের বাড়ি হালিশহরের শাহজাহান কবরস্থান এলাকায় চলে আসেন। সেই সূত্রে একই এলাকার বাসিন্দা আশরাফুল ইসলামের সঙ্গে ২ বছরের প্রেমের সম্পর্ক গড়ে উঠে ওই গৃহবধূ শাহিদা জাহান সুমির।

তবে এবার প্রেমিকাকে সন্দেহ হয় আশরাফুলের। সন্দেহের কারণে হালিশহরের একটি হোটেলে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে পরে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান তিনি। নিজের নাম ঠিকানা আইডি কার্ডে দেয়া পরিচয় ভুয়া থাকায় প্রথম দিকে পুলিশ তাকে চিহ্নিত করতে না পারলেও তিন দিনের মধ্যেই ঢাকার আশুলিয়া দুলাভাইয়ের বাসা থেকে রোববার রাতে আশরাফুলকে গ্রেপ্তার করে হালিশহর থানা পুলিশ।