‘পরকীয়া’ সন্দেহে স্ত্রীকে খুন করে ঘরেই পুঁতে রাখেন স্বামী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৮ এএম, ২৪ অক্টোবর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশে এক ব্যক্তি তাঁর স্ত্রীকে খুন করে মৃতদেহ বাড়ির ভেতরই পুঁতে রাখেন। ৪৮ বছর বয়সী ওই ব্যক্তির সন্দেহ ছিল, তাঁর স্ত্রী পরকীয়ায় জড়িয়েছেন।
ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে গত বুধবার জানিয়েছে পুলিশ। তিনি উত্তর প্রদেশের বহরাইচ জেলার বাসিন্দা। ওই ব্যক্তির নাম হরিকিষাণ।
এএসপি রামানন্দ প্রসাদ কুশওয়াহা পিটিআইকে বলেন, অভিযুক্ত হরিকিষাণকে গত মঙ্গলবার দুর্গাপুরের তাপসী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তিনি পাশের আহাতা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, হরিকিষাণ একজন শ্রমিক, কাজ করেন হরিয়ানা রাজ্যে। সম্প্রতি তিনি বাড়িতে ফিরে আসেন। তাঁর স্ত্রী ফুলা দেবী (৪৫) ৬ অক্টোবর থেকে নিখোঁজ।
নিখোঁজ হওয়ার সপ্তাহখানেক পর ১৩ অক্টোবর ফুলা দেবীর ভাই থানায় একটি নিখোঁজ অভিযোগ করেন।
শুক্রবার ফুলা দেবীর ভাই তাঁর বোনের স্বামী হরিকিষাণের খাটের নিচে সদ্য খোঁড়া মাটি দেখতে পান। এতে তাঁর সন্দেহ হয় এবং তিনি বিষয়টি পুলিশকে জানান।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে ফুলা দেবীর মৃতদেহ উদ্ধার করে। সেটি পাঁচ–ছয় ফুট মাটির নিচে পোঁতা ছিল। এরপরই হরিকিষাণ বাড়ি থেকে পালিয় যায় বলে জানায় পুলিশ।
মৃতদেহ উদ্ধারের পর নিখোঁজের অভিযোগে করা মামলা হত্যা মামলায় রূপান্তর করা হয়। অভিযুক্তকে খুঁজে বের করতে পুলিশ অভিযান শুরু করে। পরে পাশের গ্রামে আত্মগোপনে থাকা হরিকিষাণকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হরিকিষাণ পুলিশকে বলেন, হরিয়ানা থেকে বাড়ি ফিরে তিনি তাঁর স্ত্রীকে গুড্ডু নামে গ্রামের এক তরুণের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান।
এএসপি রামানন্দ বলেন, এরপর রাগের মাথায় তিনি তাঁর স্ত্রীকে খুন করেন এবং মৃতদেহ ঘরের ভেতর পুঁতে রাখেন।
হরিকিষাণকে আদালতে তোলা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী











