পরলোকে ‘কে সেরা সেরা’খ্যাত হলিউড কিংবদন্তী ডরিস ডে
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৬ পিএম, ১৪ মে ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
হলিউডের স্বর্ণযুগের অভিনেত্রী ছিলেন ডরিস ডে। তার কণ্ঠে ‘কে সেরা সেরা (হোয়াটএভার উইল বি, উইল বি)’ গানটি সারা বিশ্বে মানুষের মনে জায়গা করে বিশ্ব ক্লাসিকের মর্যাদা পেয়েছে। আলফ্রেড হিচককের ‘দ্য ম্যান হু নিউ টু মাচ’ চলচ্চিত্রে নিজের গাওয়া এই গানে ঠোঁট মিলিয়েছিলেন তিনি। তার অভিনয়ে একের পর এক চলচ্চিত্র জায়গা করে নেয় দর্শকদের মনে। সেই সঙ্গে তিনিও হয়ে উঠেছিলেন সেই সময় হলিউডের এক নম্বর অভিনেত্রী। সোমবার ৯৭ বছর বয়সে চলে গেলেন হলিউডের এই কিংবদন্তী।
সোমবার ডরিস ডে অ্যানিমাল ফাউন্ডেশন বিবৃতি দিয়ে জানায়, ক্যালিফোর্নিয়ার কারমেল ভ্যালির বাড়িতে মৃত্যু হয়েছে এই অভিনেত্রীর। বিবৃতিতে বলা হয়েছে, “৯৭ বছর বয়সেও সুস্থ ছিলেন তিনি। কোনও রকমের অসুস্থতা ছিল না। কিন্তু কয়েকদিন আগে ভয়ানক নিউমোনিয়ায় আক্রান্ত হন ডরিস। এই কারণেই সোমবার তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় তার স্বজনরা তার সঙ্গে ছিলেন। ডরিসের ইচ্ছা ছিল, তাঁর মৃত্যুর পর যেন কোনও রকমের অনুষ্ঠান না করা হয়। তাই পরিবারের কাছের লোকেদের উপস্থিতিতেই তাঁকে কবর দেওয়া হয়েছে।”
৫০ ও ৬০ দশকে রক হাডসনের সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু মনমাতানো রোম্যান্টিক কমেডি চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। তাঁর অভিনয়ে উল্লেখযোগ্য ফিল্মের কয়েকটি- ‘পিলো টক ( ১৯৫৯ ), ‘মিডনাইট লেস’, ‘টানেল অফ লাভ’, ‘বিলি রোজ’স জাম্বো’, ‘মুভ ওভার ডার্লিং’ প্রভৃতি।
-জেডসি
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!







