পরিচয় গোপন রেখে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণী আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৮ এএম, ২৪ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
অভিনব কায়দায় বাংলাদেশি নাগরিক সেজে চট্টগ্রাম মুনসুরাবাদে পাসপোর্ট করতে গিয়ে আটক হলেন এক রোহিঙ্গা তরুণী।
গতকাল সোমবার (২৩ মে) চট্টগ্রাম নগরীর মনসুরাবাদে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে আটকের পর তাকে পুলিশের কাছে দেওয়া হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আবু সাইদ।
তিনি বলেন, জোবাইদা খানম নামে ওই তরুণী সীতাকুন্ডু উপজেলার সলিমপুরের এক নম্বর ওয়ার্ডের ঠিকানা উল্লেখ করে পাসপোর্টের জন্য আবেদন করেন। এতে তিনি বাবার নাম সৈয়দ নূর ও মার নামে সলেমা খাতুন উল্লেখ করেন। একইসঙ্গে তার নিজের জন্মসনদ এবং মায়ের জাতীয় পরিচয়পত্র ও জাতীয়তা সনদ দাখিল করেন।
তিনি বলেন, কথাবার্তায় ওই তরুণীকে সন্দেহ হয়। আঙ্গুলের ছাপ যাচাই করে দেখা যায় তিনি ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর জুরাইয়া বিবি নামে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধিত হন। তখন তার বয়স ছিল ১৫ বছর। তরুণী যে জন্মসনদ জমা দিয়েছেন এতে তার জন্মস্থান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা উল্লেখ আছে। এই জন্মসনদটি সার্ভারেও সংযুক্ত আছে।
তিনি আরও বলেন, আবেদনের সঙ্গে জমা দেওয়া তার মায়ের জাতীয় পরিচয়পত্রের নামের সঙ্গে এনআইডি সার্ভারের সংরক্ষিত তথ্যের মধ্যে নামের মিল নেই। এরপর জিজ্ঞাসাবাদে সে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়ার কথাও স্বীকার করে। সবশেষে আটক এই রোহিঙ্গা তরুণীকে নগরীর ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




