পরিণীতি এখন ব্যাডমিন্টন খেলোয়াড়
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৬ পিএম, ৯ নভেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
ভারতের বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের জীবন নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। সেই বায়োপিকে অভিনয়ের জন্য সাইনা নিজেই চেয়েছিলেন দীপিকা পাড়ুকোনকে। কারণ বলিউডে অভিষেকের আগে দীপিকা ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন। তার বাবা প্রকাশ পাড়ুকোনও ভারতের বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন।
দীপিকার সঙ্গে প্রযোজক-পরিচালক যোগাযোগও করেছিলেন। কিন্তু দীপিকা পাড়ুকোন অনেক বেশি পারিশ্রমিক চাওয়ায় তার পরিবর্তে অভিনয় করছেন পরিণীতি চোপড়া। এরই মধ্যে এই চরিত্রে অভিনয়ের জন্য পরিণীতি চোপড়া নিয়মিত ব্যাডমিন্টন কোর্টে ঘাম ঝরাচ্ছেন। নিয়মিত জিম, ডায়েটসহ নানা কিছু করেছেন।
সম্প্রতি খ্যাতিমান ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের জীবনীচিত্র নিয়ে নির্মিত ছবিটির ফার্স্টলুক প্রকাশ হয়েছে। ছবিটির প্রথম ঝলক প্রকাশ করেছেন সাইনা নিজেই। সাইনারূপী পরিণীতির ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইনা লিখেছেন- ‘তোমাকে একদম আমার মতো দেখাচ্ছে পরিণীতি চোপড়া, দারুণ।’ শুধু লুক নয়, সাইনার প্রকাশ করা সেই ছবিতে পরিণীতির অভিব্যক্তি পছন্দ করেছেন সবাই।
সাইনার চরিত্রে অভিনয় প্রসঙ্গে পরিণীতি চোপড়া বলেন, এত বড় একজন তারকার অভিব্যক্তি, শারীরিক ভাষা, সবচেয়ে বড় কথা, তার খেলার ধরন পর্দায় ফুটিয়ে তোলা অনেক বড় চ্যালেঞ্জ। আমি এরই মধ্যে ব্যাডমিন্টন প্রশিক্ষণ নিতে শুরু করেছি। পরিণীতির আগে এই ‘সাইনা’ চরিত্রে নেওয়ার কথা হয়েছিল শ্রদ্ধা কাপুরকে। কিন্তু সেই সময় তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় তাকে বাদ দেওয়া হয়।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা








