পরীক্ষা শেষে বাসায় ফিরে মাদরাসাছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৫ এএম, ১৫ জুন ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
আগস্টে বাংলাদেশ ব্রিকস’র সদস্য হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। বুধবার (১৪ জুন) জেনেভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক নিয়ে ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ড. আব্দুল মোমেন বলেন, (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও সাউথ আফ্রিকা) যে ব্রিকস ব্যাংক করেছে, সম্প্রতি আমাদের তাতে গেস্ট হিসেবে দাওয়াত দিয়েছিল। ব্যাংকে আমাদের সদস্য করেছে। আগামীতে তারা ব্রিকসে আমাদের সদস্য করবে, আগস্ট মাসে ওদের সম্মেলন হবে। ইনশাল্লাহ প্রধানমন্ত্রী সেখানে যাবেন।
বর্তমানে ব্রিকস’র সদস্য পাঁচ দেশ। একে আব্দুল মোমেন জানান, আগামীতে আরো আটটি দেশকে তারা সদস্য করবে। তার মধ্যে বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়াকে তারা দাওয়াত দিয়েছে।
ব্রিকস’র যোগদানের সুবিধার কথা তুলে ধরে তিনি বলেন, এটা আমাদের অর্থায়নের আরেকটি ক্ষেত্র হবে। আমাদের তো টাকা পয়সা দরকার। সেদিক থেকে এটা ভালো হবে।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন সাউথ আফ্রিকাকে নিয়ে ২০১৫ সালে ব্রিকসের নিজস্ব ব্যাংক যাত্রা শুরু করে। পরবর্তীতে অবশ্য এর নাম পাল্টে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক করা হয়েছে। ব্যাংকটির প্রতিষ্ঠাতা সদস্য পাঁচ দেশের পাশাপাশি ২০২১ সালে নতুন সদস্য হিসেবে যোগ দেয় বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও মিশর। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ব্যাংকের পাশাপাশি এখন ব্রিকস জোটেও যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ।
এদিকে জেনেভার প্যালেইস ডি নেশন্সে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসার সঙ্গে বৈঠক করেছেন শেখ হাসিনা।
একই স্থানে মাল্টার প্রেসিডেন্ট জর্জ ভেলার সঙ্গেও বৈঠক করেন তিনি। প্রধানমন্ত্রী মাল্টাকে বাংলাদেশ থেকে ওষুধ ও তৈরি পোশাক আমদানির অনুরোধ করেন বলে পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে জানানো হয়।
অন্যদিকে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট এবং মাল্টার প্রেসিডেন্টের সঙ্গে আলাদা বৈঠকে প্রধানমন্ত্রী উভয়কে বাংলাদেশে তাদের মিশন খোলার অনুরোধ করেন। দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের পাশপাশি তাদের সঙ্গে রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয় বলে জানান মোমেন।
এদিন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবোর সাথেও বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







