ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২৩:৪১:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

পরীর অভিযোগ ধর্ষণচেষ্টা, মামলা হলো মাদক আইনে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৫ জুন ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকি অমিসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাদের ১০ দিনের রিমান্ড চাইবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

যাদের রিমান্ড চাওয়া হবে তারা হলেন- ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকি অমি, লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধা।

মামলার বাদী গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার সিকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়। মঙ্গলবার দুপুরে সেই মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

এর আগে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে অভিনেত্রী পরীমনির করা মামলার পর গতকাল সোমবার উত্তরায় অমির বাসায় অভিযান চালানো হয়। অভিযানে অভিযুক্ত আসামি নাসির উদ্দিন ও অমিসহ তাদের তিন রক্ষিতাকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে অমির বাসায় তল্লাশি চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ও বেশ কয়েক বোতল বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়। মাদক মামলায় ৫ আসামিকে জিজ্ঞাসাবাদ করা হলেও পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় নাসির উদ্দিন মাহমুদ ও অমিকে সাভার থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।

-জেডসি