পাঁচ তারকা হোটেলে পরীমনির ছেলের জন্মদিন উদ্যাপন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ পিএম, ১১ আগস্ট ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ করে ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি তার ‘নাড়ি কাটা ধন’ শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মদিন উদ্যাপন করেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ঢাকার এক পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে এই অনুষ্ঠানে হাজির ছিলেন ঢাকাই সিনেমার তারকাদের পাশাপাশি পরীমনির আত্মীয়-স্বজন। তবে ছেলের প্রথম জন্মদিনে বাবা শরীফুল রাজকে কোথাও দেখা যায়নি।
পাঁচ তারকা হোটেলে এই জমকালো আয়োজনে খরচ প্রসঙ্গে পরীমনি বলেন, এই অনুষ্ঠানে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ হয়েছে। আমি অনেক কষ্ট করে এটি জোগাড় করেছি। এই অনুষ্ঠানের জন্য রাজ্যের বাবা পাশে থাকলে আমাকে এত কষ্ট নিতে হতো না।
তিনি আরও বলেন, রাজ্যের প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই একটি পরিমাণ টাকা জমিয়েছি আমি। সেই টাকা দিয়ে আজ বাবুর জন্মদিন পালন করছি। রাজ্যের জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দিকে রাজ্যের বাবাও যুক্ত ছিল এই উদ্যোগের সঙ্গে, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো। সে চলে গেল। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। কিন্তু পরিপূর্ণভাবে সেটি আর হলো না।
এর আগে রাজ্যের জন্মদিনে বাবা রাজের উপস্থিতি প্রসঙ্গে পরীমনি গণমাধ্যমকে বলেছিলেন, সেটি তার বিষয়। যদি সে আসে, আমি কোনো কথা বলব না তার সঙ্গে। সে তার মতো আসবে, তার মতো চলে যাবে। তবে আমি চাই না সে আসুক।
প্রসঙ্গত, গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিস নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এর পর থেকে দুজন আলাদা থাকছেন।
জানা যায়, এক মাস আগে মালদ্বীপে গিয়েছিলেন রাজ। সেখান থেকে কলকাতা। গতকাল বুধবার ঢাকায় ফিরেছেন। কলকাতায় থাকা অবস্থায় কয়েক দিন আগে রাজের মুঠোফোনটি হারিয়ে যায়। তখন থেকেই ফোন বন্ধ। তবে তার ঘনিষ্ঠ কয়েকজন জানিয়েছেন, রাজ এখন ঢাকায় এবং বুধবার রাতে পরীমনির বাসায় গিয়েছিলেন। সন্তানের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এসেছেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










