ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২২:২০:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

পাকিস্তানকে উড়িয়ে ব্রোঞ্চ পদক জয় টাইগ্রেসদের

স্পোর্টস ডেস্ক   | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০০ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একের পর এক ইভেন্ট থেকে ছিটকে যাওয়ার পর অবশেষে পদকের দেখা পেল বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লো-স্কোরিং ম্যাচে পাকিস্তানি মেয়েদের ৫ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা।

সোমবার (২৫ সেপ্টেম্বর) চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের নারীদের ক্রিকেটে ৩য় স্থান নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে লক্ষ্য তাড়ায় ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় টাইগ্রেসরা।