পাকিস্তানকে ৭১ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
থাইল্যান্ডের বিপক্ষে যে ছন্দে খেলেছিল বাংলাদেশ, পাকিস্তান ম্যাচেই যেন কেটে যাচ্ছে তা। টস হেরে ব্যাট করতে নেমে ব্যর্থ স্বাগতিকরা। ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট খুইয়ে মোটে ৭০ রান তুলতে পেরেছেন নিগার সুলতানারা। তাতে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৭১ রানের।
আজ সোমবার সিলেটে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। টস ভাগ্যটা সঙ্গ দেয়নি অধিনায়ক নিগার সুলতানাকে। টসে হারে স্বাগতিকরা, পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।
তবে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম ওভারেই ডায়ানা বেগের শিকার হয়ে ফেরেন আগের ম্যাচে ঝোড়ো ৪৯ করা শামিমা সুলতানা। এরপরের দুই ওভারে নেই আরও দুই উইকেট। ৩ রানে তিন উইকেট খুইয়ে বসে বাংলাদেশ।
এ অবস্থায় দলের হাল ধরেন নিগার আর লতা মণ্ডল। তবে ১২ রান করে লতাও ফেরেন দল দলীয় ২৭ রানে। এরপর সাবেক অধিনায়ক সালমা খাতুনের সঙ্গে জুটি গড়েন নিগার। তবে দলীয় ৪২ রানে তিনিও ফেরেন নিদা দারের শিকার হয়ে। এরপর বাংলাদেশের রানটা ৭০ পর্যন্ত গিয়েছে সালমার কল্যাণে। সঙ্গীদের আসা-যাওয়ার মিছিলেও তার ২৯ বলে অপরাজিত ২৪ রানের ইনিংসে ২০ ওভার শেষ করতে সক্ষম হয় বাংলাদেশ।
ডায়ানা বেগ ও নিদা দার পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন সাদিয়া ইকবাল ও ওমাইমা সোহেল।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











