পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারল বাংলার মেয়েরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার
ফাইল ছবি
প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে এশিয়া কাপ ধরে রাখার মিশনটা শুরু করেছিল বাংলাদেশ। তবে ছন্দটা দ্বিতীয় ম্যাচেই কেটে গেল স্বাগতিকদের। পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরেছে নিগার সুলতানার দল।
টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটাই হয় তথৈবচ। পাক বোলার ডায়ানা বেগ আর সাদিয়া ইকবালের তোপে শুরুর দুই ওভারে দুই ওপেনারকে খুইয়ে বসে স্বাগতিকরা। এরপর দলের তৃতীয় রানটা তুলতে বিদায় নেন আরেক ব্যাটার রুমানা আহমেদও।
এরপর লতা মণ্ডলকে সঙ্গে নিয়ে অধিনায়ক নিগার সুলতানা পরিস্থিতিটা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ২৬ রান করে সেই জুটিও ভাঙে লতার বিদায়ে। অধিনায়ক নিগার অভিজ্ঞ ক্রিকেটার সালমাকে সঙ্গে নিয়ে আরও একটা ছোট জুটি গড়েন, তবে দলীয় ৪২ রানে তিনিও বিদায় নেন।
এরপর বাংলাদেশি ব্যাটারদের আসা যাওয়ার মিছিল দেখতে দেখতেই সালমা খেলেন ২৯ বলে ২৪ রানের ইনিংস। যার ফলে ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহটা দাঁড়ায় ৭০-এ।
জবাবে পাকিস্তান প্রথম ওভারেই তুলে বসে ১৩ রান। সফরকারীদের অভিপ্রায়টা প্রকাশ পেয়ে গিয়েছিল তখনই। মুনিবা আলী আর সিদরা আমিনের কল্যাণে পাকিস্তানকে এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ৬ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে তুলে ফেলে ৪০ রান। তাতে ১০ উইকেটের ব্যবধানে হারের শঙ্কাটাও পেয়ে বসে বাংলাদেশ শিবিরে।
সে শঙ্কাটা অবশ্য বাস্তবে রূপ নেয়নি। ৪৯ রানে সালমা খাতুনের বলে মুনিবা আলী ফেরেন ১৯ বলে ১৪ রান করে। তবে বাকি রানটা পাকিস্তান অনায়াসেই টপকে গেছে সিদরা আর বিসমাহর ব্যাটে চড়ে। ৯ উইকেটে জয় নিয়ে শীর্ষস্থানটাও পাকাপোক্ত করে ফেলে পাকিস্তান। আর নেট রান রেটে পিছিয়ে বাংলাদেশ চলে যায় পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











