পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৭ এএম, ৭ আগস্ট ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
পাকিস্তানের করাচিতে ট্রেন দুর্ঘটনায় প্রায় ১০টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ যাত্রী নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
রোববার (৬ আগস্ট) দুপুরে করাচির থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরে অবস্থিত সাহারা রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী হাজারা এক্সপ্রেস করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। করাচি স্টেশন থেকে বের হওয়ার পর এই ঘটনা ঘটে। ট্রেনের গতিবেগ তখন খুব বেশি ছিল না। খুব বেশি হলে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। কিন্তু তাতেই ট্রেনের কামরাগুলি উল্টে যায়। এখনো কামরার নিচে বেশ কিছু যাত্রী আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ এখনো চলছে।
পাকিস্তানের রেলমন্ত্রী খাজা সাদ রফিক জানিয়েছেন, কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে নাশকতার আশঙ্কা থাকতে পারে। আমরা তদন্ত করে দেখছি। তবে স্থানীয় সংবাদমাধ্যমের বক্তব্য, রক্ষণাবেক্ষণের অভাবে দেশের রেল ট্র্যাকগুলি ভয়াবহ অবস্থার মধ্যে আছে। তারই জেরে এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, গভীর রাত পর্যন্ত উদ্ধারকাজ চলেছে। আশঙ্কাজনক অবস্থায় বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘক্ষণ তারা ট্রেনের নিচে চাপা পড়ে ছিলেন। ফলে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা আছে।
পাকিস্তানের সেনাবাহিনী প্রধান (সিওএএস) জেনারেল আসিম মুনিরের জারি করা বিশেষ নির্দেশের পর পাকিস্তান সেনাবাহিনীও দুর্ঘটনাস্থলের কার্যক্রমে যোগ দিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘটনার পর জানিয়েছেন, আহত এবং নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
স্বাধীনতার পর থেকে প্রয়োজনমতো সংস্কার হয়নি পাকিস্তানের রেল পরিবেষেবার। ফলে বেশ কিছু জায়গাতেই রেলপথ বিপজ্জনক হয়ে আছে বলে গণমাধ্যমের দাবি।
উল্লেখ্য, ট্রেনটির ইকোনমি ক্লাসে ৯৫০ যাত্রীর ধারণক্ষমতা রয়েছে। পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রিত স্ট্যান্ডার্ড কোচে ১৭টি বগি রয়েছে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






