ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২২:৪২:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

পাঠদান শুরুর আগে যে কর্মসূচি পালনের নির্দেশ মাউশির

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৪ এএম, ১৬ নভেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে ‘মাদকের বিরুদ্ধে না বলা’ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (১৫ নভেম্বর) এক অফিস আদেশ থেকে এ তথ্য জানিয়েছে মাউশি।

এতে বলা হয়, বর্তমানে যেদিন যে শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস থাকবে, সেদিন পাঠদান শুরুর আগে সেই শ্রেণির শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করবেন। আগামী বছরের জানুয়ারি মাস থেকে তারিখ ও সময় নির্ধারণ করে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হবে।

এর আগে গত ৭ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে পাঠানো এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ কর্মসূচি গ্রহণের অনুরোধ করা হয়।