‘পাঠ্যবই নিয়ে গুজব ছড়িয়ে বিভ্রান্ত করছে দেশবিরোধীরা’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ১২ জুলাই ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে। কিন্তু দেশের এই স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করতে স্বাধীনতাবিরোধী অপশক্তি বহুমুখী ষড়যন্ত্র করে যাচ্ছে। তারই অংশ হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের কিছু বইয়ের ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়ে গুজব ছড়াচ্ছে।
সোমবার (১১ জুলাই) বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত চুন্নু মিয়া সরকারের স্মরণে হাইমচর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে সকল প্রকার গুজব থেকে আমাদেরকে বিরত থাকতে হবে।
এ সময় তিনি চুন্নু মিয়া সরকারের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, চুন্নু মিয়া সরকার অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এই অঞ্চলের মানুষের অধিকার রক্ষায় তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তিনি দলের প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগসহ সভাপতি ডা. জে. আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, হাইমচর প্রেসক্লাব সভাপতি খুরশিদ আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাস্টার, জুলফিকার আলি জুলহাস সরকার, হাবিবুর রহমান গাজী, সাউদ আল নাছের, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল পাটোয়ারী সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এর নেতৃবৃন্দ।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা




