পাণ্ডবদের ছাড়াই চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ বেশি: নাফিসা কামাল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
দেশের ক্রিকেটের পাঁচ বড় তারকা-মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম; যাদের পঞ্চপাণ্ডব নামে ডাকা হয়।
দেশের সবচেয়ে বড় ক্রিকেট লিগ বিপিএলেও এই পাণ্ডবদের দলে ভেড়াতে ফ্র্যাঞ্চাইজিদের কাড়াকাড়ি লাগে। তাদের একজনকে পাওয়া মানেই তো দলের জন্য বাড়তি নির্ভরতা।
তবে এবার একটু ভিন্ন পথে হেঁটেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সরাসরি চুক্তি ও ড্রাফট থেকে শক্তিশালী দল সাজালেও কুমিল্লা নেয়নি পঞ্চপাণ্ডবের কাউকে।
দল সাজানোর সময়ই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল বলেছিলেন, ‘পঞ্চপাণ্ডব’খ্যাত পাঁচ ক্রিকেটারকে শিবিরে নেওয়ার কোনো পরিকল্পনা ছিল না তাদের।
সেই পরিকল্পনায় সফল কুমিল্লা। পঞ্চপাণ্ডব ছাড়াই হয়েছে চ্যাম্পিয়ন। তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নশিপ শিরোপা ঘরে তোলার পর ফের নাফিসা কামালের সামনে এলো পাণ্ডব প্রসঙ্গ।
বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার রাতে প্রথমে এই বিষয়টি এড়িয়ে গেলেও পরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার বলেই ফেলেন, পাণ্ডবদের কেউ দলে ছিলেন না বলেই চ্যাম্পিয়ন হতে পারাটা বাড়তি আনন্দের।
নাফিসা কামাল বলেন, `আমরা চেয়েছিলাম তরুণ একটা দল গড়তে। আমাদের দলে কিন্তু কোন পাণ্ডব ছিল না। এক দলে তিনজন পাণ্ডব ছিল (মিনিস্টার ঢাকায়), রানার্সআপ দলেও একজন ছিল। ফলে এত পাণ্ডবদের ছাড়াই চ্যাম্পিয়ন হওয়াটা আমাদের জন্য বেশি আনন্দের।’
এর আগে ২০১৫ এবং ২০১৯ সালের বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা। ২০১৫ সালে কুমিল্লার অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা।
২০১৯ সালে এবারের মতো ইমরুল কায়েস অধিনায়ক থাকলেও ফাইনালে ৬১ বলে ১৪১ রানের দানবীয় ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন পঞ্চপাণ্ডবের অন্যতম সদস্য তামিম ইকবাল।
এবার পঞ্চপাণ্ডবের কেউই ছিলেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। তাদের দলে না নেওয়ার চ্যালেঞ্জ জিতে তাই বাড়তি উচ্ছ্বাস নাফিসা কামালের।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস





