ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ১৭:৪৬:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৮ পিএম, ২৭ জুন ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক বোন।

মঙ্গলবার (২৭ জুন) ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাইনুল জাকির এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২৬ জুন) বিকেলে ওই ইউনিয়নের মৈশাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের ময়না মিয়ার মেজ মেয়ে তায়িবা বেগম (৬) ও ছোট মেয়ে তানজিনা (৪)। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বড় মেয়ে তাফশিয়া বেগম (৯)।

পুলিশ ও স্বজনদের কাছ থেকে জানা যায়, সোমবার মৈশাপুর গ্রামের ময়নার তিন মেয়ে দুপুরের খাবার খেয়ে একসঙ্গে ঘর থেকে খেলার উদ্দেশ্যে বের হয়। পরে তাদের এক দাদা পাশের ডোবার পাড়ে তাদের তিনজনের কাপড় দেখতে পান। এ সময় কাপড় দেখে মানুষ না পেয়ে পানির দিকে তাকালে পানি থেকে বুদবুদ উঠতে দেখেন। পরে সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দিয়ে তিনজনকে উদ্ধার করা হয়। এ সময় ছাতক কৈতক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তায়িবা ও তানজিনার মৃত্যু হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাইনুল জাকির জানান, সোমবার বিকেলে তিন বোন খেলতে গিয়ে কোনো একসময় হয়তো পানিতে পড়ে যায়। পরে তাদের এক আত্মীয় ডোবার পাশে তাদের কাপড় দেখতে পেয়ে সন্দেহ হয়। এ সময় উনি খোঁজ না পেয়ে চিৎকার করতে থাকেন ও পানিতে সন্দেহ হলে সেখান থেকে তাদের তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বড় মেয়ে হাসপাতালে এখনও চিকিৎসাধীন আছেন।