পানিতে ডুবে একদিনে চার শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ৯ মে ২০২২ সোমবার
ফাইল ছবি
চট্টগ্রামের শঙ্খ নদীতে ও নারায়ণগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক দিনে চার শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।
চট্টগ্রামে বাঁশখালীর শঙ্খ নদীতে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া গ্রামে এঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- পুকুরিয়া গ্রামের বাসিন্দা মো. সাজ্জাদ হোসেনের ছেলে মো. শাহেদ (৫) ও রাব্বি হোসেন (৩)।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী বলেন, সাজ্জাদ হোসেন কৃষি জমিতে কাজ করেন। বিকেলে তিনি শঙ্খ নদীর পাড়ে কৃষি জমিতে কাজ করছিলেন। তার সঙ্গে ছিল তার দুই ছেলে।
খেলতে গিয়ে দুই শিশু পানিতে পড়ে যায়। এ সময় তাদের পিতা সাজ্জাদ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই শিশুকে দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০ হাজার টাকা দেয়া হয়েছে বলে জানান তিনি।
নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে নুসরাত জাহান নুর (৭) ও তাবাসুম তাজবিয়া (৪) নামের দুই শিশু নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে চাচাতো বোন।
নুসরাত ভোলাব ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর মোহাম্মদের মেয়ে ও তার ভাই মোহাম্মদ আব্দুলের মেয়ে তাবাসুম। তারা গুতুলিয়া এলাকায় একই বাড়িতে থাকেন।
জানা গেছে, রোববার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পেছনে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় দুই শিশু। পরে অনেক খোঁজাখুঁজি করে পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভোলাব পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর মরদেহ পুকুর থেকে ওঠানো অবস্থায় দেখতে পায়। দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক




