ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৮:৩১:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

পানিতে ডুবে জাবি শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ৮ আগস্ট ২০২০ শনিবার

পানিতে ডুবে জাবি শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

পানিতে ডুবে জাবি শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

গাইবান্ধায় পৃথক ঘটনায় পানিতে ডুবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীসহ তিনজন মারা গেছেন।

তারা হলেন বগুড়া উপশহর এলাকার বাসিন্দা ও জাবির পদার্থবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিয়াম, তার বন্ধু একই এলাকার সজিব হোসেন এবং গাইবান্ধা সদরের বাহাদুরপুর গ্রামের আবিদ হোসেন (৬)।

গাইবান্ধার পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, তিন দিন আগে সিয়াম তার বন্ধু সজিবকে নিয়ে উপজেলার হোসেনপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে নানা জয়নাল আবেদীন দুদুর বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার দুপুরে তারা স্থানীয় চেরেঙ্গা বাঁধ এলাকায় করতোয়া নদীতে গোসল করতে নামেন এবং এক পর্যায়ে পানিতে ডুবে যান। পরে খোঁজাখুঁজি করে বিকালে সিয়াম ও সজিবের লাশ উদ্ধার করে স্থানীয়রা।

এদিকে, দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পুকুরে ডুবে আবিদের মৃত্যু হয়।