ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৫:৪৭:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৯ পিএম, ১৩ মে ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শেরপুরের ঝিনাইগাতীর মহারশী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। শিশু দুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ মে) দুপুরে ঝিনাইগাতী বাজার সংলগ্ন মহারশী ব্রিজের নীচে।


নিহত শিশু লাবিবা (১০) রাজ্জাকের মেয়ে ও মহিবুল্লাহ (৭) নূরুল ইসলামের ছেলে। তারা ঝিনাইগাতীর বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ হাজির নাতি-নাতনি।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ঝিনাইগাতী বাজার সংলগ্ন মহারশী নদীর ব্রিজের পাশে পানিতে গোসল করতে যায় লাবিবা ও মহিবুল্লাহ। একপর্যায়ে গভীর গর্তের পানিতে ডুবে যায় তারা। 

পরে স্থানীয় লোকজন তাদের মরদেহ উদ্ধার করে। 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া ঘটনা নিশ্চিত করে জনান, বিনা ময়নাতদন্তে তাদের লাশ দাফন করার জন্য উভয় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।