ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১৬:৩১:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

পানিতে ডুবে মার্কিন অভিনেত্রী নায়া রিভেরার মৃত্যু

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৮ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

পানিতে ডুবে মারা গেছেন মার্কিন অভিনয়শিল্পী, মডেল ও সংগীতশিল্পী নায়া রিভেরা। গত মঙ্গলবার লেক পিরু থেকে একটা প্যান্টুন নৌকা ভাড়া করে ভ্রমণ শুরু করেন। নৌকা থেকে নেমে সাঁতার কাটতে গিয়ে আর ফেরেনি তিনি। ঘটনার ছয়দিন পর সোমবার ডুবুরিরা তার লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, নায়া রিভেরা সাঁতার কাটছিল, তারপরে আর ফেরেনি। ঘটনার ছয়দিন পর সোমবার ডুবুরিরা তার লাশ উদ্ধার করেন। নায়ার ময়নাতদন্তে কোনো অ্যালকোহল, ওষুধ বা কোনো শারীরিক অসুস্থতার প্রমাণ পাওয়া যায়নি।

৩৩ বছর বয়সী নায়া কমেডি টিভি সিরিজ গ্লি-এ সান্তানা লোপেজের চরিত্র অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। সিরিজটি ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত চলেছে।

একাধিক প্রেম আর বিচ্ছেদের পর অভিনেতা রায়ান ডর্সিকে ২০১৪ সালে ভালোবেসে বিয়ে করেন নায়া। ২০১৫ সালের সেপ্টেম্বরে তাদের সন্তান জন্ম নেয়। ২০১৬ সালে নায়া বিচ্ছেদের আবেদন করেন। ২০১৭ সালের ডিসেম্বরে আইনগতভাবে এই জুটির বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর সন্তানের অভিভাবকত্ব ভাগাভাগি করে নেন দুজনে।

-জেডসি