পানির নিচে নিউইয়র্ক, জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৭ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে যুক্তরাষ্ট্রের ব্যস্ত শহর নিউইয়র্ক। পানির নিচে রাস্তাঘাট, সিটি পার্কসহ বিশাল এলাকা। ফলে শহরটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বাসিন্দাদের দ্রুত উচু এলাকায় আশ্রয় নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি ভয়াবহ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টানা বৃষ্টিতে আকস্মিক বন্যায় ডুবে গেছে নিউইয়র্ক। তলিয়ে গেছে সাবওয়ে স্টেশন, প্রধান প্রধান সড়ক। ব্যস্ত সময় পার করছেন জরুরি সেবা কর্মীরা। বিপজ্জনক পরিস্থিতিতে চারদিক থেকে ভেসে আসছে সাইরেনের শব্দ।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল বিবিসিকে বলেন, শহরের অবস্থা ‘বিপজ্জনক’ এবং জীবনের জন্য হুমকিস্বরূপ’। অঞ্চলজুড়ে প্রবল বৃষ্টির কারণে নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হাডসন ভ্যালির বাসিন্দাদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে বন্যার কারণে বিভিন্ন সাবওয়ে লাইনের পাশাপাশি মেট্রো উত্তর কমিউটার ট্রেন পরিষেবা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথোরিটি।
খবরে আরও বলা হয়, শহরের অন্তত চারটি সাবওয়ে লাইন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আংশিক স্থগিত করা হয়েছে আরও ১২টি লাইন। নিউইয়র্ক পুলিশ বিভাগের পক্ষ থেকেও বিভিন্ন সড়ক বন্ধ করে দেওয়ার কথা জানানো হয়েছে।
নিউইয়র্কে মূলত সপ্তাহখানেক ধরেই বৃষ্টিপাত হচ্ছে। তবে বৃহস্পতিবার রাতভর এত বেশি বৃষ্টি হয়েছে যে, তা সামলাতে প্রস্তুত ছিল না শহরের ড্রেনেজ ব্যবস্থা।
শহরের প্রধান জলবায়ু কর্মকর্তা রোহিত আগরওয়ালা বিবিসিকে জানান, সকাল ৭টার পরে ঝড়বৃষ্টি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ব্রুকলিন নে ইয়ার্ডে এক ঘণ্টায় ২ দশমিক ৫৮ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে।
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস এমন পরিস্থিতিতে শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী






