পানির ভয় কাটিয়ে অ্যাকশনে রানি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ২৯ নভেম্বর ২০১৯ শুক্রবার
রানি মুখোপাধ্যায়
ছবির জন্য কত কী-ই না করতে হয় শিল্পীদের। ‘মর্দানি টু’র জন্য রানি মুখোপাধ্যায়ও এমনই একটি চ্যালেঞ্জ নিয়েছিলেন। জলে তার ভয়, অথচ আন্ডারওয়াটার একটি শট করতেই হবে। অনেক টালবাহানার পরে সসম্মান সেই পরীক্ষা পার করে গেলেন রানি।
পরিচালক গোপী পুত্রন যখন প্রথম বার রানিকে স্ক্রিপ্ট পড়ে শোনান, তখনই রানি বেশ ভয় পেয়েছিলেন। ‘‘আমি ছোটবেলা থেকে বার কয়েক সাঁতার শেখার চেষ্টা করেছি। কিন্তু শিখে উঠতে পারিনি। গোপীকে জিজ্ঞেস করেছিলাম, এটা বাদ দিয়ে কি ছবিটা করা যায় না?’’ তবে রানির আশঙ্কাই সত্যি হল।
ছবির শুটিং জুনেই শেষ হয়ে যায়। সাঁতার শেখার জন্য পরিচালকের কাছে সময় চেয়েছিলেন রানি। ঠিক হয়েছিল, সবশেষে এই দৃশ্যের শুটিং হবে। তবে গড়িমসি করতে করতে দিন কেটে যায়। শেষে অক্টোবরে এই দৃশ্যের শুটিং হয়।
রানির এই পরীক্ষায় পাশে ছিলেন কোচ আনিস আদেনওয়ালা। তার তত্ত্বাবধানে আন্ডারওয়াটার দৃশ্যটির শুট হয়। খপোলির প্রায় ৩০ ফুট গভীর পুলে শুট হয়েছে। যদিও ছবিতে দেখানো হবে, চম্বল নদীতে চলছে অভিযান। রাতের শট বলে টিমের অনেকেরই চিন্তা ছিল। তবে শিবানী শিবাজি রাও এ যাত্রাও উতরে গেল।
রানির কথায়, ‘সমুদ্রে না পারি, পুলে এখন থেকে সাঁতার কাটতে পারবই।’
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?








