ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১:১২:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

পান্না কায়সারের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১০ পিএম, ৬ আগস্ট ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রী, লেখক, সাহিত্যিক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের মরদেহে বিনম্র শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। রোববার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তার মরদেহ।

শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ আপামর জনতা। ঘণ্টাব্যাপী শ্রদ্ধা নিবেদন চলে। সেখান থেকে দুপুর ১২টার দিকে বাংলা একামেডিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বর্ণাঢ্য জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে স্নাতকোত্তর করে পান্না কায়সার বেগম বদরুন্নেসা কলেজে শিক্ষকতা করেছেন। ১৯৯০ সালে শিশু-কিশোরদের সংগঠন খেলাঘরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। ১৯৯৬-২০০১ মেয়াদে জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যও ছিলেন তিনি।


তিনি মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রী এবং অভিনেত্রী শমী কায়সারের মা। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে গুণী এই মানুষকে।


শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে ৭৩ বছর বয়সে মৃত্যু হয় সাবেক সংসদ সদস্য অধ্যাপক পান্না কায়সারের।