ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১২:২৫:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

পারাবত এক্সপ্রেসে আগুন: তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ১১ জুন ২০২২ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার চক কবিরাজি এলাকায় আজ শনিবার সিলেটগামী আন্ত:নগর পারাবত ট্রেনের পাওয়ারকারসহ ৩টি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনা তদন্তে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

আজ দুপুর পৌনে ১টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

এ ঘটনায় সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল  বন্ধ রয়েছে। 

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ঘটনা পরিদর্শন করেছেন। আগুন নেভাতে প্রথমে স্থানীয়রা এগিয়ে আসে। পরে খবর পেয়ে ফায়ার  সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থল পৌঁছে শনিবার বিকেল পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

শমসেরনগর স্টেশনের মাস্টার শাখওয়াত হোসেন বলেন, এখন পর্যন্ত হতাহতের  কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় ঢাকা-সিলেট  রেলপথে  ট্রেন চলাচল বন্ধ রয়েছে।