ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৬:৪৯:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

পার্টির অতিথি হয়েই ৩ কোটি রুপি আয় ঊর্বশীর!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৪ পিএম, ১২ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সিনেমা জগতে এমন অনেক নায়িকাই আছেন, যারা বহু ছবিতে অভিনয় করার পরেও নুন্যতম পারিশ্রমিক পান না। অথচ, এক রাতেই ৩ কোটি রুপি আয় করলেন মডেল ও বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। যদিও এই পরিমাণ রুপি কোনো সিনেমা কিংবা বিজ্ঞাপনের জন্য পাননি এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, একটি অনুষ্ঠানের অতিথি হওয়ার জন্য এতো বড় অংকের টাকা নিচ্ছেন ঊর্বশী। নতুন বছরের শুরুতে একটি থার্টি ফার্স্ট নাইট পার্টিতে যোগ দেবেন এই অভিনেত্রী। এই পার্টির অতিথি হতেই ৩ কোটি রুপি নিচ্ছেন নায়িকা। সব মিলিয়ে নতুন বছরটি বেশ খোশ মেজাজেই শুরু করছেন এই অভিনেত্রী।

ঊর্বশী রাউতেলা ২০১১ সালে ইন্ডিয়ান প্রিন্সেস, ট্যুরিজম কুইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড খেতাব জেতেন। মিস ডিভা ইউনিভার্স হন ২০১৫ সালে। এছাড়া, একই বছরে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্বও করেন এই নায়িকা।

২০১৩ সালে ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করের ঊর্বশী। জনপ্রিয়তা পান ২০১৬ সালে ‘সনম রে’ এবং ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’ ছবি দুইটি দিয়ে। সম্প্রতি, জন আব্রাহামের ‘পাগলপন্থী’তে অভিনয় করেন এই নায়িকা। সেই ছবিতে ইলিয়ানা ডিক্রুজ, অনিল কাপুর, পুলকিত সম্রাট ও আরশাদ ওয়ারশিও আছেন।

-জেডসি